ফেব্রুয়ারিতে বেসিস সফটওয়্যার মেলা

জানুয়ারি ১৮, ২০১২; ৬:২১ am ০ টি মন্তব্য

বন্ধুদের খবরটি জানান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের [বেসিস] আয়োজনে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রদর্শনী ‘বেসিস সফট এক্সপো-২০১২’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য পাঁচ দিনের এ প্রদর্শনীতে দেশি-বিদেশি সফটওয়্যার নির্মাতা ও আউটসোর্সিং সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক ও বেসিসের যুগ্ম মহাসচিব তামজিদ সিদ্দিক স্পন্দন। এ সময় বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ফাহিম মাশরুর, পরিচালক একে সাবি্বর মাহবুব ও জিপি আইটির বাণিজ্যিক ও যোগাযোগ উপদেষ্টা বিরগিট হোলসকগ উপস্থিত ছিলেন।

বিস্তারিত

মতামত জানান